× Banner
সর্বশেষ
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

চন্দ্রায়ন ২ এর পাঠানো ছবিতে কাছ থেকে চাঁদ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

চন্দ্রায়ন ২ সফলভাবে চাঁদের মাটিতে পা রাখবে আর মাত্র দুহাজার কিলোমিটার  পাড়ি দিলেই ৷ তবে তার আগেই চাঁদের পরিষ্কার ছবি পাঠাল চন্দ্রায়ন ২৷ এই স্পেসক্রাফটের ল্যাণ্ডার বিক্রমের মাধ্যমে ছবিটি তোলা হয়েছে৷ বৃহস্পতিবার সেই ছবি ট্যুইট করল ইসরো৷

২১শে অগাষ্ট এই ছবিটি তোলে চন্দ্রায়ন ২৷ ২৬৫০ কিমি দূর থেকে এই ছবি তোলে চন্দ্রায়ন ২ বলে জানিয়েছে ইসরো৷ এই মুহূর্তে চাঁদের কক্ষপথে ১১৮ কিমিX ৪৪১২ কিমি দূরত্বে রয়েছে চন্দ্রায়ন ২৷ ২০শে অগাষ্ট চাঁদের কক্ষপথে পা রেখেছে এই স্পেসক্রাফট৷

ইসরো জানায়, মঙ্গলবারের পর মোট চারবার চাঁদের কক্ষপথে পাক খাবে এই চন্দ্রায়ন ২৷ ১০০ কিমি পথ পেরিয়ে তারপর চাঁদের মাটি ছোঁওয়ার কথা স্পেসক্রাফটির৷ দোসরা সেপ্টেম্বর বিক্রম ল্যাণ্ডার অরবিটার থেকে আলাদা হবে৷ আগামী দু সপ্তাহ ধরে চলবে এই প্রক্রিয়া৷ দোসরা সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখার কাজ শুরু করবে চন্দ্রায়ন ২৷

সেপ্টেম্বরের সাত তারিখ চাঁদের দক্ষিণ মেরু ছোঁওয়ার কথা বিক্রমের৷ ১৫ মিনিটের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানিয়েছে ইসরো৷ যদি এই মিশন সফল হয়, তবে দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণের ক্ষেত্রে প্রথম দেশ হবে ভারত৷

বিজ্ঞানীরা বলছেন, চাঁদের এই অংশটিতে যে পাথর রয়েছে তা প্রায় ৪বিলিয়ন বছরের পুরোনো৷ বিজ্ঞানীরা মনে করছেন, এখানেই ছিল এক বিশালকার সমুদ্র৷ সেই সমুদ্রের তরল পাথর জমাট বেঁধে চাঁদের মাটিতে এই পাথর জমেছে৷

ইতিমধ্যে বেশ কিছু ছবি পাঠিয়েছে চন্দ্রায়ন ২৷ মোট চারটি ছবি প্রকাশ করা হয়েছে। মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখাচ্ছে, সেই ছবিই প্রকাশ করা হয়েছে। ট্যুইট করে সেই ছবিগুলি প্রকাশ করেছে ইসরো। চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের LI4 ক্যামেরা থেকে তোলা হয়েছে সেই ছবি। একাধিক দিক থেকে তোলা হয়েছে ছবিগুলি। ৩ অগস্ট, শনিবার তোলা হয়েছে সেই ছবিগুলি।


এ ক্যটাগরির আরো খবর..