× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

চন্দ্রগঞ্জ থানা জুড়ে গুজবের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে পুলিশ

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা জুড়ে গুজবের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) দিনব্যাপী এ প্রচারণা চালায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

সকাল থেকে বিকাল পর্যন্ত চন্দ্রগঞ্জ থানা এলাকার কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়, আমানীলক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়, মান্দারী বহুমুখি উচ্চ বিদ্যালয়, চন্দ্রগঞ্জ বাজার নিউ মার্কেট মোড়সহ আরো বিভিন্ন স্থানে সচেতনতামূলক এ প্রচারণা চালায় পুলিশ।

গুজব বিরোধী এ প্রচারণায়, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারন জনগণ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় ছেলে/মেয়ে ধরা সংক্রান্ত গুজবে কান না দিতে ছাত্র/ছাত্রী, পথচারী, যাত্রী, চালক এবং জনসাধারনকে আহ্বান জানান তারা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গুজবে কান না দিয়ে কোন কিছু সন্দেহজনক মনে হলে পুলিশকে অবহিত করুন। ডেঙ্গু রোধে বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিছন্ন রাখা ও ছাত্র/ছাত্রীদের ভয় না পেয়ে ঠিকমত বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করার আহ্বান জানান এ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..