× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

চট্রগ্রামে দীপ্ত টিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:চট্টগ্রামে অবৈধ ভূমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির দায়িত্ব পালন করতে গিয়ে দীপ্ত টিভির প্রতিবেদক আনিসুর রহমান ও ক্যামেরা পারসন মাসুদ দেওয়ানের ওপর হামলা এবং এসময় আরও দুই সাংবাদিককে মারধরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দীন আজাদ, সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু, সাবেক সভাপতি এম সাইফুর মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান।

এছাড়া মানববন্ধনে ঝিনইদহ পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব আনিসুর রহমান খোকাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টেরের জেলা প্রতিনিধি, সূধীবৃন্দসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে একাতœতা প্রকাশ করেন।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, চট্রগ্রামসহ সারাদেশে সাংবাদিকের উপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এ সময় তারা সাংবাদিক নির্যাতন বন্ধে শ্লোগানসহ সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রশাসনের প্রতি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..