× Banner
সর্বশেষ
বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন

চট্টগ্রাম বাঁশখালিতে ঘূর্ণিঝড় “মোরা” র প্রভাবে ব্যাপক ক্ষতি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মে, ২০১৭

রাজিব শর্মা,চট্টগ্রামঃ  ঘূর্ণিঝড় মোরার প্রভাবে চট্টগ্রামে ঝড়ো হাওয়া ও বৃষ্টির দাপট; বাঁশখালীতে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে হয়েছে ক্ষয়ক্ষতি।

মঙ্গলবার সকাল ৬টা থেকে ঘণ্টায় একশ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে উপকূলরেখা অতিক্রম করা শুরু করে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী বলেন, উপজেলা সদর এবং ছনুয়া ইউনিয়নে ঘরবাড়ি এবং গাছপালা ভাঙার সংবাদ পেয়েছি।

স্থানীয় বাসিন্দারা জানান, বাহারছড়া ইউনিয়ন, গন্ডামারা ও আলোকদিয়া এলাকায় ঝড়ো বাতাসে ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড় চট্টগ্রাম উপকূল অতিক্রম করলেও অন্য উপজেলাগুলো এবং নগরীতে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম অতিক্রম করতে বেলা ২টা পর্যন্ত সময় লাগতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৬ কিলোমিটার পর্যন্ত।

এদিকে বৃষ্টিতে বন্দর নগরীর জিইসির মোড়, দুই নম্বর গেট এলাকাসহ কয়েকটি এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে যানবাহন চলাচল নেই বললেই চলে; পথচারীরা চলাচলও প্রায় বন্ধ।

ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম বন্ধ আছে।


এ ক্যটাগরির আরো খবর..