× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

চট্টগ্রাম ডিএমআই এর বিরুদ্ধে অপপ্রচার চালালে তাদের পায়ের নিচের মাটি থাকবে না বক্তব্যে রাজিব শর্মা

admin
হালনাগাদ: শনিবার, ২৮ জুলাই, ২০১৮

এম. আজিজ চৌধুরী,ক্রাইম প্রতিবেদকঃ চট্টগ্রাম ডেলিভারেন্স মিশন ইন্টারন্যাশনাল(ডিএমআই) এর বিরুদ্ধে অপপ্রচারকারী ও নৈতিবাচক, আইনবিরোধী ষড়যন্ত্রকারীদের সতর্ককারীদের আবারো সতর্ক করে দিয়ে স্পষ্ট চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ও সতর্ক করে দিলেন আলোচিত লেখক ও তরুণ সাংবাদিক রাজিব শর্মা। এর পূর্বে আরেকটি বক্তব্যে তিনি বলেছিলেন” বাঘ যেভাবে গর্জন দেয়, বন যেমনি কাঁপে ঠিক তেমনি কাঁপাবে ডেলিভারেন্স মিশন। মনে করবেন না, সিংহ দুই পা পিছিয়ে যাওয়া মানে এই নয় যে সে ভয় পেয়েছে, সে তার শিকারের জন্য আরো কঠোর হতে যাচ্ছেন।” এরপর থেকে চট্টগ্রামে তার এই বক্তব্যটি আলোচনার ঝড় তুলেন। এবং তাকে বিপদে পেলার জন্য উটে পড়ে লাগলেও তার কোন ধরনের ক্ষতি করতে পারেননি বরং কোর্টের মাটে ঘিয়ে প্রতিদ্বন্ধীকারীদের খালি হাতে ঘরে ফিরে যেতে হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন এই লেখক।

তিনি গত ৬ই জুলাই সকাল ১১ টায় বাংলাদেশ ডেলিভারেন্স মিশন এর উদ্যোগে আয়োজিত ড. পলেন পাড়ৈ এর সভাপত্বিত্বে আলোচনা সভায় তার বক্তব্যে বলেন, “ধর্ম আর অধর্মের মধ্যে যুদ্ধ চললে সাধারণত ধর্মই জিতে। দেশের কোন আইনে বলে না ষড়যন্ত্র করে নিরীহ এক ছাত্রীকে স্কুল থেকে অন্যায় ভাবে বহিস্কার করা কিন্তু এই চট্টগ্রামের মাটিতে তা করছে জঘন্য একটি চক্র। আশাকরি খুব শীঘ্রই তাদের মুখোশ উন্মোচিত হবে। এই চক্রধারীদের কবলে শুধু ডেলিভারেন্স মিশনের সদস্যবৃন্দরা নির্যাতিত নই, ছাত্রীত্ব বাতিলের যন্ত্রণা যে একজন ছাত্রীর জন্য কত যন্ত্রণাধায়ক তা ভাষায় প্রকাশ করা যায় না। এই চক্রান্তকারীদের জাল ভেদ করে ঠিকই মিশনের গতিতে এক বছরে প্রমাণ করে দিয়েছেন এই মিশন। হাজার মিথ্যের চাপা পড়া সত্য সত্যই থাকে, তা কখনো মিথ্যে হয়না। তা আজ প্রমাণিত। এই মিশনের সদস্যদের চাকরী কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ছেলে মেয়েদের স্কুল থেকে ছাত্রত্ব বাতিল করে দেওয়া হচ্ছে কিন্তু কেন? এই মিশনের অপরাধ কি? তা পারলে মুখোমুখি বসে জবাব দিবেন। অন্য মিশন নিয়ে আলোচনা করবো না, কিন্তু এই মিশনের কোন সদস্যদের উন্নয়নে পারলে সহযোগিতা করবেন, আনন্দ, বেদনা ভাগাভাগি করবেন। উন্নয়ন দেখে পরশ্রীকাতরতা করবেন না অনুরোধ রইল। আর ও স্পষ্টভাবে বলতে চাই, চট্টগ্রাম মনে করতেছেন আপনাদের। না! কোন ষড়যন্ত্রকারিদের জন্য চট্টগ্রাম কেন, এই পৃথিবীর জন্য তারা উপযুক্ত নই। চট্টগ্রাম জনগনের। ডেলিভারেন্স মিশন গাঙ্গের জলে ভেসে আসেনি। এই চট্টগ্রামের মাটিতে এই মিশন থাকবে, যদি তার উন্নয়নের পথ চলাকে বাধাগ্রস্ত করা হয় তাদের পায়ের তলার মাটি থাকবে না।’

উক্ত অনুষ্টানে উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন, “সাড়া” এর চেয়ারম্যান ও পরিচালক হৃদয় হালদার, ম্যাক্স ডেন্টাল ক্লিনিকের পরিচালক সায়মন ব্যানার্জী, শিক্ষানুরাগী বিভা হালদার, মাইকেল মিত্র, চবি এর মেধাবী ছাত্র ডেল আশা রায়, সমাজসেবিকা কনক মন্ডল, রেবিকা পাড়ৈ ও মেরী বৈদ্য প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..