× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

চট্টগ্রামে যুবলীগ কর্মী খুন, আটক ১

admin
হালনাগাদ: সোমবার, ২৬ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীতে মো. মহিউদ্দিন(৩৩) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে।

সোমবার বিকেল তিনটার দিকে বন্দর থানা মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

মহিউদ্দিন দক্ষিণ-মধ্যম হালিশহরের মৃত আবু ইব্রাহিমের ছেলে। তিনি মহানগরীর ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ড যুবলীগের সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ময়নুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, মহিউদ্দিন মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন। স্কুলে সাবেক ছাত্রদের পুনর্মিলনী নিয়ে একটি সভায় অংশ নেন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ২০-২৫ জন অনুসারী সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

তিনি জানান, আহত মহিউদ্দিনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার আরটিভি অনলাইনকে জানান, গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে মহিউদ্দিনকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা, বুক, হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।

জানা গেছে, দুই ভাই এবং তিন বোনের মধ্যে মহিউদ্দিন সবার বড় ছিলেন। আরহাম উদ্দিন নামে সাড়ে তিন বছরের একটি ছেলে রয়েছে তার।


এ ক্যটাগরির আরো খবর..