× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

চট্টগ্রামে মৌলবাদ নির্মূলের শপথ ভাষা শহীদ স্মরণে

admin
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

একুশে ফেব্রুয়ারি, ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছে চট্টগ্রামবাসী।

চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের আনুষ্ঠানিকতার পর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মৌলবাদের মূলোৎপাটনের শপথ নেওয়া হয়।

প্রথমেই শহীদদের শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এরপর শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধা জানায় সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে।

তাহাদের পর চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার কেএম হাফিজ আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষে এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

চট্টগ্রাম পরিষদ প্রশাসক এম এ সালাম ফুল দেওয়ার পর শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..