× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

ডেস্ক

তুচ্ছ ঘটনায় রাত ১টায় মাইকে ঘোষণা দিয়ে ভাংচুর-লুটপাট

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
শর্ট সার্কিটের আগুনে পুড়ল

তুচ্ছ ঘটনায় রাত ১টার সময় মাইকে ঘোষণা দিয়ে একই গ্রামের দুই পাড়ার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারির সময় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়েছে। লুটপাট শেষে জ্বালিয়ে দেয়া হয়েছে একটি মার্কেট। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) কিশোরগঞ্জের ভৈরবে রাত ১টার সময় মাইকে ঘোষণা দিয়ে একই গ্রামের দুই পাড়ার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

তুচ্ছ একটি ঘটনা নিয়ে মারামারি সূত্রপাত। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভৈরবপুর উত্তরপাড়ার মোসাব্বির নামের এক যুবক বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের দক্ষিণপাড়ার এক ব্যক্তির মালিকানাধীন একটি হোটেল থেকে কেউ তার গায়ে একটি ইট ছুড়ে মারে।

বিষয়টি নিয়ে প্রথমে হোটেলের লোকদের সঙ্গে যুবকের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এই খবর দ্রুত দুই পাড়ায় ছড়িয়ে পড়ে। তখন মাইকে মারামারির ঘোষণা দেয়া হয়।

এতে দক্ষিণপাড়ার কসাই হাটির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তরপাড়ার মনমরা এলাকায় গিয়ে হামলা করে। এরপর উত্তরপাড়ার লোকজন হামলা প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।

দক্ষিণপাড়ার লোকজন মনমরা এলাকার একটি মার্কেটে হামলা করে সেখানকার একটি কাপড়ের দোকান, একটি ডেকোরেটর, একটি মুদির দোকান ও একটি ঔষধের দোকানসহ ১০টি দোকান ভাংচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়। এতে মার্কেটের দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উভয় পাড়াতেই এখনও তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভৈরব সার্কেলের সহকারী এএসপি নাজমুস সাকিব বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। একটি পক্ষ উত্তরপাড়া এলাকার বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..