× Banner
সর্বশেষ
বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করার নির্দেশ – নৌপরিবহন মন্ত্রী টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎ -পানিসম্পদ মন্ত্রী মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ঘুষ যেন চারগুণ না বাড়ে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো দ্বিগুণ বেড়েছে এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ বাড়ায় ঘুষ যেন চারগুণ না বাড়ে। সেদিকে লক্ষ্য রাখতে হবে।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকারি চাকরিজীবীদের মনে রাখতে হবে আপনারা জনগণের টাকা নিচ্ছেন। তাই জনগণকে কাজও দ্বিগুন দিতে হবে। কাজ করতে হবে দক্ষতার সঙ্গে। পাশাপাশি থাকতে হবে স্বচ্ছতা। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত পে-স্কেলে সর্বোচ্চ বেতন কাঠামো ধরা হয়েছে ৭৮ হাজার টাকা। আর সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা। এটাকে বৈষম্য বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা। তার মতে, সর্বনিম্ন পে-স্কেল হওয়া উচিত ছিল ২০ হাজার টাকা।

তিনি বলেন, পে-স্কেল দ্বিগুণ বাড়িয়েছে ভালো কথা। কিন্তু এর প্রভাব যেন দ্রব্যমূল্যের ওপর না পড়ে। জনগণের ক্রয়ক্ষমতা বিচার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলেই জনগণের ঘরে ঘরে এর সুফল পাওয়া যাবে। সুরঞ্জিত বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা পে-স্কেল অনুয়ায়ী বেতন পাবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাবেন না, তা হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও এই বেতন কাঠামোর আওতায় আনতে হবে।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী পড়ালেখা করতে আসে তাদের ওপর ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এটা কাম্য নয়। এটা বৈষম্য। অবিলম্বে এই শিক্ষার্থীর কাছ থেকে ভ্যাট নেয়া বন্ধ করতে হবে। সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..