× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ঘুষসহ গ্রেপ্তার প্রধান নৌ প্রকৌশলী বরখাস্ত

admin
হালনাগাদ: বুধবার, ২ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ নিজ অফিসে বসে ঘুষ নেয়ার সময় দুদকের কাছে হাতেনাতে গ্রেপ্তার নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়ে বলেন, দুদকের একটি অভিযোগ আসায় প্রধান প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চিঠি ইস্যু করে আজ বুধবার তাকে পাঠানো হয়েছে।

গেলো ১৮ জুলাই বিআইডব্লিউটিআই অফিস থেকে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন(দুদক)। পরে ফখরুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করে দুদক। তদন্তকারীরা ফখরুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।

দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য তখন জানিয়েছিলেন, বেঙ্গল মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস’র জাহাজের নকশা অনুমোদনের জন্য তিনি এই টাকা গ্রহণ করেছিলেন। ওই প্রতিষ্ঠানের অথরাইজড পার্সন এএনএম বদরুল আলমের কাছ থেকে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২১টি জাহাজের নকশা অনুমোদনের জন্য প্রতি জাহাজের  আকারভেদে ৫-১৬ লাখ টাকা দাবি করেছিলেন ফখরুল ইসলাম।

অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬ এর ধারা ৫ (ক) অনুযায়ী নৌ-পরিবহন অধিদপ্তরে নকশা জমা হওয়ার ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীসহ অনুমোদন দেয়ার নিয়ম রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..