× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ঘুর্ণিঝড়ের পর চালু হলো চট্টগ্রামে বিমান ও সমুদ্রবন্দর

admin
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে বন্ধ থাকা চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম সমুদ্রবন্দরের কার্যক্রম পুণরায় শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শাহ আমানতে সকাল থেকে বিমান উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের যোগাযোগ কর্মকর্তা মো. উল্লাহ বাবলু। আর সমুদ্রবন্দরের পরিচালক জাফর আহমদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে পণ্য ওঠানামাসহ সব কার্যক্রম শুরু হয়েছে।

উপকূলীয় এলাকাগুলোর মধ্যে রোয়ানুর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রামে। এ অঞ্চলে ঝড় ও জলোচ্ছ্বাসে এ পর্যন্ত মারা গেছেন ১২ জন। প্রশাসনের দাবি, বন্দরনগরীর ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকা।

বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় বাঁশখালী, সন্দ্বীপ, আনোয়ারায় এখনো পানিবন্দি হয়ে আছে লক্ষাধিক মানুষ। উপজেলাগুলোতে অন্তত ৫০ কোটি টাকার ফসলের ক্ষতি ও ১০০ কোটি টাকার পশু ও মৎস্যসম্পদের ক্ষতি হয়েছে বলে মনে করেন প্রশাসনের কর্মকর্তারা।

এ ছাড়া ৫০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে সন্দ্বীপ ও বাঁশখালীতে। নগরীর পতেঙ্গায় বেড়িবাঁধসংলগ্ন শতাধিক বাড়ি ও নেভাল সড়কের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বাঁশখালীতে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানিতে ভেসে গিয়ে সাতজন প্রাণ হারান এখানে।

প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আরো কয়েক দিন সময় লাগবে বলে জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..