× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

হাসপাতাল নয়, বেশি করে ঘুমান, ঘুমালে ভাইরাসও ঘুমাবে, ক্ষতি করতে পারবে না -মৌলানা কৌকাব

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২০
ঘুমালে ভাইরাসও ঘুমাবে

করোনা ভাইরাস ইহুদীদের ষড়যন্ত্রের ফল। আগেই ইহুদিরা ভাইরাস তৈরি করেছে, এবার সেটির ভ্যাকসিন বানাচ্ছে। একথা পূর্বে বলেছিলেন এবার সমর্থকদের ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও হাসপাতালে না যাওয়ার আবেদন জানিয়েছেন পাকিস্তানের মৌলানা কৌকাব নূরানি।

সম্প্রতি এক ভিডিও বার্তায় মৌলানা কৌকাব নূরানি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ঘুমালে ভাইরাসও ঘুমিয়ে পড়ে। উনি বলেন, ‘ডাক্তার আমাদের বেশি করে ঘুমাতে বলেন, যত বেশি আমরা ঘুমাব ভাইরাসও ততক্ষণ ঘুমাবে আর আমাদের ক্ষতি করতে পারবে না।” এখানেই থেমে থাকেন নি তিনি, উনি আরও বলেন, যখন আমরা মরে যাই তখন এই ভাইরাসও মরে যায়।

মৌলানা বলেন, যখন ইহুদীদের বানানো এই ভ্যাকসিন মুসলিম অথবা কোন মানব শরীরে প্রবেশ করবে, তখন সেই সময় সেই চিপও মানবদেহে ঢুকে যাবে। ওই চিপ মুসলিমদের কন্ট্রোল করবে। আপনি কি করতে চান, আপনি কি ভাবছেন সব ইহুদীরা জেনে যাবে। নূরানি এখানেই থেকে না থেকে বলেন, হাসপাতালে করোনা রোগীদের মেরে ফেলার জন্য ডাক্তারদের টাকা দেওয়া হচ্ছে।

মৌলানা বলেন, যদি আপনি করোনায় আক্রন্ত হন তাহলেও হাসপাতালে যাবেন না। যদি হাসপাতালে যান, তাহলে আর বেঁচে ফিরতে পারবেন না। সেখানে আপনাকে ভেন্টিলেটরে রেখে মেরে ফেলা হবে। এরা বাড়ির লোকের সাথেও দেখা করতে দেবে না। কারণ দেখা করতে দিলেই এদের কুকীর্তি গোটা বিশ্বের সামনে চলে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..