× Banner
সর্বশেষ
গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে – তথ্যমন্ত্রী ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্নবারসহ পাসপোর্টধারী আটক লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী

ঘরে বসেই মিলবে সঞ্চয়পত্র

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  এখন থেকে আর সঞ্চয়পত্রের ফরম নিতে ঘণ্টার পর ঘণ্টা ব্যাংকের সামনে লাইন দিতে হবে না।  বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এই সেবা নেয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারটি এরইমধ্যে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সঞ্চয়পত্র ক্রয় ফরম ডাউনলোড করে এই সেবা নেয়া যাবে। সেবা গ্রহীতা বা জনসাধারণকে ওই ফরম ব্যবহার করার জন্য প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে।

এর ফলে এখন থেকে সব ধরনের সঞ্চয়পত্রের ফরম বাংলাদেশ ব্যাংক (www.bb.org.bd)  এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের (www.nationalsavings.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। গ্রাহক বা ক্রেতারা তা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

গ্রাহকদের সুবিধার জন্য ওই দুটি ওয়েব লিংক সব তফসিলি ব্যাংকের ওয়েবসাইটে যুক্ত করে নিতে অথবা নিজস্ব ওয়েবসাইটে ফরম আপলোড করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।


এ ক্যটাগরির আরো খবর..