× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

এই লকডাউনে ত্বকের ধরণ অনুযায়ী ঘরে তৈরি প্রসাধনী ব্যবহার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২০
ঘরোয়া রুপচর্চা

ত্বক নিয়ে সচেতন থাকিনা এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বিশেষ করে প্রসাধনী ব্যবহারের সময় সবাই চাই নকল এড়িয়ে আসল কসমেটিক বেছে নিতে। করোনার এই সময়ে সব শপিং মল প্রায় বন্ধ রয়েছে। অনলাইন থেকেও অনেকে কসমেটিকস কিনতে আস্থা পান না। আর যদিও কিছু দোকান খোলা রয়েছে তবে অনেকেই ঘরের বাইরে গিয়ে শপিং করছেন না।

এই অবস্থায় নিজেই তৈরি করে নিতে পারেন প্রয়োজনীয় প্রসাধনী পণ্য। ত্বক দীর্ঘদিন বলিরেখামুক্ত রাখতে ও ক্লান্তি কাটিয়ে উজ্জ্বলতা বাড়ানোর জন্য ঘরোয়া সিরাম বানিয়ে নিতে পারেন। জেনে নিন ত্বকের ধরণ অনুযায়ী কীভাবে তৈরি করবেন ঘরোয়া সিরাম:

শুষ্ক ত্বকে চন্দন ও ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে সিরাম তৈরি করে ব্যবহার করুন।

আর তৈলাক্ত ত্বকের জন্য আধা চা চামচ টি ট্রি অয়েল ও পিপারমিন্ট অয়েল নিন।

তৈরি সিরাম বোতলে ভরে রাখুন। প্রতি রাতে শুতে যাওয়ার আগে প্রথমে মুখ পরিষ্কার করে টোনার লাগিয়ে নিন। এরপর দু’এক ফোঁটা সিরাম নিয়ে আঙুল দিয়ে হালকা করে মিশিয়ে নিন।

নিয়মিত সিরাম ব্যবহার করলে-
•    ব্যবহারের পরই দ্রুত ত্বকে কাজ করতে শুরু করে

•    ত্বকের উজ্জ্বলতা বাড়ে

•    ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা বজায় থাকে

•    তারুণ্য ধরে রাখে, বয়সের ছাপ পড়তে দেয় না

•    সব ধরনের দাগ দূর করে।


এ ক্যটাগরির আরো খবর..