× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

ঘন কুয়াশায় বন্ধ ফেরি চলাচল দূর্ভোগে যাত্রীরা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

ঘনকুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় প্রায় দুই শতাধিক যানবাহন। এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে নোঙ্গর করা আছে ৭টি ফেরি। এছাড়াও অন্যান্য রুটগুলোতেও ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে । বলা হয়েছে যে,  যে কোন প্রকার দুর্ঘটনা এড়াতে সতর্কতা মুলক ভাবে কতৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে ।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক সফিক আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসায় চালকরা নদীর মাঝপথে ফেরি নোঙ্গর করে রাখতে বাধ্য হন। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে জানিয়ে বিআইডব্লিউটিসি বলেন, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।


এ ক্যটাগরির আরো খবর..