× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

গ্রেফতার হলেন সিটিসেলের সিইও মেহবুব

admin
হালনাগাদ: শনিবার, ১ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ একটি বেসরকারি ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় বেসরকারি মুঠোফোন অপারেটর সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, এবি (সাবেক আরব বাংলাদেশ) ব্যাংক থেকে ৩৮৩ কোটি টাকা আত্মসাতের মামলায় মেহবুব চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সিটিসেলের নামে তিনি ওই টাকা আত্মসাৎ করেন বলে জানান দুদক কর্মকর্তারা।

দুদকের উপপরিচালক শেখ আবদুস সালাম বাদী হয়ে গত বুধবার বনানী থানায় মেহবুব চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। শেখ আবদুস সালামের নেতৃত্বে একটি দল আজ বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে গ্রেপ্তার করে।

একই মামলায় আসামি করা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে। বর্তমানে সিটিসেলের প্রায় ৪৫ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরভিত্তিক সিংটেল এশিয়া প্যাসিফিক। ফার ইস্ট টেলিকম ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ারের মালিক। আর প্যাসিফিক মোটরসের হাতে আছে ৩৭ দশমিক ৯৫ শতাংশ মালিকানা। ওই প্রতিষ্ঠানটির মালিক এম মোরশেদ খান।

বকেয়া পাওনা পরিশোধ না করায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ স্থগিত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কার্যত ওই দিন থেকে বন্ধ হয়ে আছে সিটিসেল।

১৯৮৯ সালে বিটিআরসির লাইসেন্স পায় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, যা সিটিসেল নামে পরিচিত।


এ ক্যটাগরির আরো খবর..