× Banner
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার দুই

admin
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

ছনি চৌধুরী,নবীগঞ্জ থেকে:  নবীগঞ্জ শহরের মালিক টাওয়ারের স্বত্ত্বাধিকারী লন্ডন প্রবাসী আব্দুল মালিক মিয়ার পৌর এলাকাস্থ শিবপাশা মহল্লার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনায় অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে চুরির ঘটনার সাথে সম্পৃক্ত দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার পুলিশ। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের নজির মিয়ার পুত্র মাহিদ মিয়া(২৮) ও আব্দুর রহিমের পুত্র খোকন মিয়া(৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে আধারের শিবপাশা মহল্লায় নবীগঞ্জ শহরের মালিক টাওয়ারের সত্ত্বাধিকারী লন্ডন প্রবাসী আব্দুল মালিক মিয়ার তালাবদ্ধ বাসার সামনের কলাবছিবল গেইটের তালা ভেঙ্গে একদল সঙ্ঘবদ্ধ চোর ঘরের ভিতরের প্রবেশ করে। এসময় চোরেরা ২টি টিভি ও একটি ফ্যানসহ দামী আসবাবপত্র লুঠে নিয়ে যায়। শনিবার এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এঘটনায় গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এসআই সামশুল ইসলাম,এসআই সমীরণ চন্দ্র দাশ,এসআই মো. ফিরোজ,এসআই ফখরুজ্জামানসহকারে একদল সঙ্গীয় ফোর্স নবীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পেশাদার চোর মাহিদ ও খোকনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..