× Banner
সর্বশেষ
বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন

গ্রাম পুলিশের অত্যাচারে দয়ারামপুর গ্রামবাসী অতিষ্ঠ

admin
হালনাগাদ: সোমবার, ২০ জুন, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামের আলাম মোল্যার ছেলে গ্রাম পুলিশ মোঃ তফসীর মোল্যার বিরুদ্ধে গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে।

গ্রামবাসী অভিযোগ করেন গ্রামের নিরীহ মানুষের বসবাস করা দুস্কর হয়ে পড়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের হয়রানি মূলক কথাবার্তা বলে যে, তোমার নামে থানায় জিডি ও কোর্টে মামলা আছে। পুলিশ তোমাকে যে কোন মুহূর্তে ধরতে পারে। বাচতে হলে টাকা দিতে হবে। এভাবে গ্রামের মানুষের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়। তার নামে আরও অভিযোগ তিনি বিএনপির গ্রাম পুলিশ হয়ে গ্রামের নিরীহ আওয়ামীলীগ জনগণকে হয়রানি করছে। তাছাড়া গ্রামে লাইসেন্স বিহীন সার ও কীটনাশক  ঔষুধ বিক্রি করে এবং তার নামে গ্রামের মানুষের জবানবন্দি নিলে আরও খারাপ কর্মের চিত্র জানা যাবে।

এমনকি পুলিশের ভয়ভীতি দেখিয়ে গ্রামের মানুষের রাতের ঘুম হারাম করে। ফলে গ্রামে চুরি, ডাকাতি, এবং বিভিন্ন অপকর্ম বাড়তে থাকে। এব্যাপারে গ্রামবাসি তার বিরুদ্ধে পুলিশ সুপার, জেলা প্রশাসক, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগপত্র দায়ের করেন গ্রামের শান্তিশৃংখলা ফিরিয়ে আনার জন্য।


এ ক্যটাগরির আরো খবর..