× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

গ্যাসের মূল্যবৃদ্ধি অযৌক্তিক

admin
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ আগামী ১ জানুয়ারি থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘গ্যাস কোম্পানিগুলো মোটা অঙ্কের মুনাফা লাভের পরও বছর ঘুরতে না ঘুরতেই গ্যাসের দাম বৃদ্ধির উদ্দেশ্য হচ্ছে লুটপাট, সরকারি দল ও ক্ষমতাসীনদের পকেট ভারী করা। বিএনপির পক্ষ থেকে আমি অযৌক্তিক গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সেইসঙ্গে এসব সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানায় বিএনপি।


এ ক্যটাগরির আরো খবর..