× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদী পৌরসভার মেয়র আলাউদ্দিন ভূইয়ার দায়িত্বভার গ্রহন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
মেয়র আলাউদ্দিন ভূইয়ার দায়িত্বভার

বরিশালের গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে নির্বাচিত মেয়র আলহাজ¦ মো. আলাউদ্দিন ভূঁইয়া সোমবার দায়িত্বভার গ্রহন করেছেন।
গৌরনদী পৌরসভার আয়োজনে সভাকক্ষে প্যানেল মেয়র ইকতিয়ার হাওলাদারের সভাপতিত্বে দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সমাজ সেবক আলহাজ¦ এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শফিকুল রহমান, পৌর কাউন্সিলর আল আমীন হাওলাদার প্রমুখ। এসময় নবনির্বাচিত মেয়র আলহাজ¦ মোঃ আলাউদ্দিন ভূইয়াকে কাউন্সিলর, পৌর স্টাফ সহ বিভিন্ন মহল ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এর আগে রবিবার বিকেলে বরিশাল সার্কিট হাউজে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাফ হোসেনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মো. শওকত আলী মেয়র মো. আলাউদ্দিন ভূইয়াকে শপথ বাক্য পাঠ করান। ওই অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা পশাসক শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..