× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
উন্মুক্ত বাজেট ঘোষনা

বরিশালের গৌরনদী উপজেলার ডিজিটাল মাহিলাড়া ইউনিয়নের আয়-ব্যয়ের স্বচ্ছতা জনসাধারনের মাঝে তুলে ধরার লক্ষে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া। ইউপি সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী, একেএম মিজানুর রহমানসহ অন্যান্যরা।

উন্মুক্ত জনসভায় বাজেট উত্থাপন করেন ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ। বাজেটে ২ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৪১৭ টাকা আয় এবং ২ কোটি ২২ লাখ ৮৪ হাজার ৪১৭ টাকা ব্যয় দেখিয়ে ৯ লাখ ৫০ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়। শেষে একজন মেধাবী শিক্ষার্থী ও সফল কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..