× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে বহিরাঙ্গন অনুষ্ঠানে সংগীত পরিবেশনা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ মে, ২০২৫
বহিরাঙ্গন অনুষ্ঠানে সংগীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতা মূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব বহিরাঙ্গন অনুষ্ঠান বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ উল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ, যুগ্ন সচিব রিয়াসাত আল ওয়াসিফ, উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর নাগরিক কমিটর সভাপতি জহুরুল ইসলাম জহির। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন জনপ্রিয় কন্ঠ শিল্পী কাজী শুভসহ অন্যান্যরা।


এ ক্যটাগরির আরো খবর..