× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে পাহারাদারদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৬টি প্রতিষ্ঠানে ডাকাতি

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
পাহারাদারদের বেঁধে স্বর্ণের দোকান

বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে বুধবার দিবাগত রাতে অস্ত্রের মুখে পাহারাদারদের বেঁধে রেখে ৩টি স্বর্ণের দোকান, একটি মোবাইল ব্যাংকি ও ইলেকট্রিক দোকান এবং একটি মুদি দোকানে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাজারের ব্যবসাীরা জানান, হ্যাফপ্যান্ট পরিহিত ১৫ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাত দল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে অস্ত্রের মুখে বাজারের পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। পরবর্তীতে বিভিন্ন দোকানের সাটারের তালা ভেঙে কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ থেকে ৩ কোটি টাকা।

ফেন্সি জুয়েলার্স’এর মালিক সঞ্জয় রায় বলেন, ‘আমার সহায় সম্বল যা ছিলো, আজ সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের বন্ধকী স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়’।

নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক মো. হাবিবুর রহমান জানান, ডাকাতির পর বাজারের ব্যবসায়ীরা এখন আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত নিরাপত্তা জোরদার এবং ডাকাতদের গ্রেফতারে দাবি জানাই। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের দ্রুত চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..