× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত লক্ষ্মীপুরে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন বৃদ্ধকে চাপা দেয়া ঘাতক বাস আটক করায় পুলিশের সাথে বিএনপি নেতার লাঞ্ছনা নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১, আহত ২০ আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত বেনাপোলে হাসপাতালের দাবিতে উত্তাল জনপদ, দ্রুত উদ্যোগের আশ্বাস প্রশাসনের চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী  তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে নব্বইয়োর্ধ বৃদ্ধাকে পিটিয়ে আহত

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
বৃদ্ধাকে পিটিয়ে আহত

টাকা চাওয়ার অপরাধে নব্বইয়োর্ধ বৃদ্ধা মমতাজ বেগমকে বাজারের মধ্যে বসে প্রকাশ্যে পিটিয়ে গুরুত্বর আহত করে রাস্তার ওপর ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। খবরপেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে। আহত বৃদ্ধা পিঙ্গলাকাঠী গ্রামের মৃত মতিন সিকদারের স্ত্রী।

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, আমার চাচাতো ভাইয়ের ছেলে বাজারের ব্যবসায়ী সাইদুল সিকদারের কাছে খাবার ক্রয়ের জন্য শনিবার সকালে ৮০ টাকা চেয়েছিলাম। টাকা না দিয়ে উল্টো আমাকে প্রকাশ্যে পিটিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশে ফেলে রাখে সাইদুল। আমাকে পেটানোর দৃশ্য অনেকে দেখলেও সাইদুলের ভয়ে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এঘটনার তিনি বিচার দাবী করেন।

গৌরনদী মানবিক সহায়তা সংগঠনের সদস্য মো. শিপন হাওলাদার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে রাস্তার পাশ থেকে নির্যাতিতা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বৃদ্ধাকে সবরকমের সহায়তা প্রদান করা হবে। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..