× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে হামলা আহত-৫

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
গৌরনদীতে ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে হামলা

বরিশালের সরকারি গৌরনদী কলেজের ভিপি ছাত্রলীগ নেতা সুমন মোল্লার নেতৃত্বে তার সমর্থকরা একই কলেজের ছাত্র সংসদের ক্রিড়া বিষয়ক সম্পাদক আরিফ মিয়ার উপর হামলার ঘঠনা ঘটেছে।

আজ শনিবার দুপুর দুইটার দিকে কলেজ ক্যাম্পাসে ও গৌরনদী বাসস্টান্ডে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহতদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা গৌরনদী বাসস্টান্ডে ইলিশ পরিবহনের একটি বুকিং কাউন্টারে ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরলে পুলিশ মোতায়েন করা হয়।

হামলায় গুরতর আহত সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ক্রিড়া বিষয়ক সম্পাদক ছাত্রলীগ নেতা আরিফ মিয়া এ প্রতিনিধিকে জানান, কলেজ ক্যাম্পাসে কয়েকজন বহিরাগত কিশোর মাদক সেবন করলে তাদের বাধাঁ প্রদান করে আরিফ মিয়ার সমর্থকরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় ভিপি সুমন মোল্লার নেতৃত্বে তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আরিফ মিয়ার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা আরিফ মিয়ার যাত্রীবাহী ইলিশ পরিবহনের বুকিং কাউন্টারে ব্যাপক ভাংচুর করে এবং কাউন্টারে থাকা ল্যাপটপ মোবাইল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন ছাত্রলীগ নেতা আরিফ মিয়া (২৩), ছাত্রলীগ কর্মী জিহাদ হোসেন (২০), রানা (২২), সাব্বির হোসেন (১৮), সাহেদ আলী (১৮)।

হামলার বিষয়ে ছাত্রলীগ নেতা ভিপি সুমন মোল্লা জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না।আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে ।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে আইনসৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..