× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোসাইরহাটে সরকারি বই বিক্রি, মাদ্রাসার সুপার পলাতক

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সরকারের দেয়া বিনামূল্যে বিতরণকৃত বইয়ের একটি অংশ বিক্রি করে দিয়েছেন মাদ্রাসা সুপার। শুক্রবার সকালে একটি নসিমন গাড়িতে পরিবহনের সময় বইগুলো উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে মাদ্রাসা সুপার পলাতক রয়েছেন। এ ঘটনায় গোসাইরহাট থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকতা। এ বিষয়ে স্থানীয়রা সুপারের অপসারণ দাবীতে বিক্ষোভ করেছে।

গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইরহাট উপজেলা সদরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সাত শতাধিক বই বৃহস্পতিবার বিকালে গোপনে বিক্রি করে দেন মাদ্রাসা সুপার ফখরুল ইসলাম আনসারী। শুক্রবার সকালে একটি নসিমন গাড়িতে করে বইগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় উপজেলার সামন্তসার বাংলাবাজার নামক স্থানে স্থানীয়রা গাড়িটি আটক করে। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন ঘটনাস্থলে গিয়ে বইগুলো উদ্ধার করেন। ঘটনার পর থেকে মাদ্রাসা সুপার পলাতক রয়েছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী বলে জানা গেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মাদ্রাসার নিকটবর্তী ইয়াসিন জানায়, আমি গোসল করতে যাওয়ার সময় দেখি কয়েকজন লোক বস্তায় করে বই নিয়ে যাচ্ছে। তখন জানায় সুপার বই বিক্রি করেছে। আমার সন্দেহ হলে মোটর সাইকেল ভাড়া করে উপজেলার সামন্তসার বাংলাবাজার এলাকায় নছিমন আটক করি। পরে আমার এলাকার ছোট ভাইদের ও শিক্ষা কর্মকর্তাকে সংবাদ দেই। পরে শিক্ষা কর্মকর্তা বই উদ্ধার করে উপজেলায় নিয়ে যায়। পরে মাদরাসার বই মাদরাসায় পাঠিয়ে দেন। আটককালে ১২ বস্তা বই ছিল। ওজন ১০ মন হবে।

নবনির্মিত মাদরাসা ভবনে কাজ করতে থাকা শ্রমিক সরোয়ার জানায়, গতকাল পুলিশ আসছিল। বিক্রিত বই পুনরায় মাদরাসায় আনা হয়েছে। এরপর থেকে সুপারকে দেখি না।

গোসাইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন বলেন, মাদ্রাসা সুপার সরকারি বই বিক্রির বিষয়টি প্রথম পর্যায়ে স্বীকার করেছেন। কিন্তু বর্তমানে তিনি মোবাইল বন্ধ করে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে সরকারি বই বিক্রির অপরাধে থানায় লিখিত অভিযোগ করেছি। ২০১৬ সালে যে বই বিতরণ করা হয়নি তা ২০১৭ সালের নতুন বইয়ের সাথে সমন্বয় করে বিতরণ করা হবে। সরকারি বই বিক্রি করে সুপার অপরাধ করেছে।

গোসাইরহাট থানার ওসি (তদন্ত) সৈয়দ এমদাদুল হক বলেন, সরকারি বই বিক্রির লিখিত অভিযোগ পেয়েছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বইগুলো বর্তমানে শিক্ষা কর্মকর্তার জিম্মায় রয়েছে।

এ বিষয়ে জানার জন্য মাদ্রাসা সুপার ফখরুল ইসলাম আনসারী বলেন, মাদরাসার নতুন ভবনের কাজ চলছে তাই শ্রেনী কক্ষ সংকটের কারণে পুরাতন কাগজপত্র বিক্রি করি। তার সাথে কিছু নতুন বই বিক্রি করা হয়েছে। মাদরাসায় কিছু অতিথি শিক্ষক রয়েছে তাদের কিছু সম্মানী দিতে হয় তাই বই বিক্রি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..