× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

নোয়াখালী প্রতিনিধি

গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
sink under water

নোয়াখালীর হাতিয়াতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত ফারিহা আক্তার (৩) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দেইল গ্রামের ইউসুফের মেয়ে।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দেইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চাটির মা প্রবাসে থাকায় সে তাহার নানার বাড়িতে নানুর সাথে থাকত। শুক্রবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে  নানার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ফারিহাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..