× Banner
সর্বশেষ
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

গোলাগুলির গুজব নিউইয়র্কের বিমানবন্দরে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: বন্দুক হামলার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ভেতরে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গোলাগুলির এ খবর ভুয়া। বিমানবন্দরের ভেতরে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।

বিমানবন্দরের পুলিশ জানিয়েছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালের বহির্গমন এলাকায় গোলাগুলির খবর পান তারা। এরপরই সহযোগিতার জন্য তারা নিউইয়র্ক পুলিশের কাছে ফোন দেন। পুলিশ আসার আগেই বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে অভ্যন্তরীণ রুটের সবগুলো ফ্লাইট তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। পরে অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দরে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। এটা নেহাত গুজব ছিল।

রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানবন্দরের ভেতরে কোনো গোলাগুলির ইঙ্গিত মেলেনি। কেউ আহতও হয়নি। এই মুহূর্তে কোনো গুলির খোসা কিংবা অন্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর খালি করে ফেলা হয়েছে।’

পুলিশি তদন্ত শেষে রাতে সাড়ে ১১টার দিকে ফের বিমানবন্দর খুলে দেওয়া হয়। ওই সময় থেকে বিমান চলাচল আবারও শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..