× Banner
সর্বশেষ
‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না – স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে – স্বাস্থ্যমন্ত্রী জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

গোপালগঞ্জে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ গোপালগঞ্জে মিনহাজ কাজী (১৫) নামে এক স্কুলছাত্রকে গলাকেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের তেঘরিয়া থেকে সোমবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিনহাজ কাজী গোপালগঞ্জ জেলা শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। সে গোপালগঞ্জ সদর উপজেলার জগাচ্চর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সাহেব আলী কাজীর ছেলে। তারা জেলা শহরের তেঘরিয়ায় ভাড়া বাসায় বসবাস করত।

স্কুলছাত্রের বাবা সাহেব আলী কাজী জানান, মিনহাজ রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঘর থেকে বের হয়। অনেক রাতেও বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে বাড়ির ৫০০ গজ দূরে নির্মাণাধীন মেডিকেল কলেজের পাশে একটি ঢিবির উপর তার গলাকাটা লাশ পড়েছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি।

গোপালগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্যা জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..