× Banner
সর্বশেষ
হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে লরি চাপায় ব্যবসায়ী নিহত

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

গোপালগঞ্জে লরি চাপায় বিকাশ বিশ্বাস (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের বেদগ্রাম নাদের আলি ছাদের আলি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সওগাতুল আলম জানিয়েছেন, সকাল ৭টার দিকে ওই সড়কের বেদগ্রাম নিজ চা দোকানের সামনে রাস্তা পারাপারের সময় তাকে লরিটি চাপা দেয়।

লরিটি কোটালীপাড়ার দিক থেকে মাটি বোঝাই করে শহরের দিকে যাচ্ছিল। তাকে গুরুতর আহতাবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।


এ ক্যটাগরির আরো খবর..