× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

সালথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
ঝুলন্ত লাশ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা থেকে সুমি বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে তার শুশুর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের ওহিদ মাতুব্বরের স্ত্রী ও উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত আফজাল মাতুব্বরের মেয়ে।
জানা যায়, গত ছয় মাস আগে সুমি বেগমকে মাঝারদিয়া ইউনিয়নের মোড়াটিয়া গ্রামের ওহাব মাতুব্বরের ছেলে ওহিদ মাতুব্বরের সাথে বিবাহ দেন। বিবাহের পর থেকে সুমি বেগম পারিবারিক ভাবে শান্তিতে ছিলো না বলে তার চাচাতো ভাই লুৎফর মাতুব্বর জানান। তিনি আরো জানান, সোমবার সন্ধ্যায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমি। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..