× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: সানজিদা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে মিরপুর ১ নম্বরের ৪ নম্বর রোডের এফ ব্লকের একটি টেনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। মিরপুরে সানজিদার স্বামীর ফলের দোকান রয়েছে।

আহত সানজিদাকে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশী নূরজাহান বেগম।  তিনি জানান, দুই মাস আগে সানজিদা ও তার স্বামী ওই বাসাটি ভাড়া নেন। মাঝ রাতে চিৎকার শুনে তিনি ছুটে যান। সেখানে সানজিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। ভোর পৌনে ৬টার দিকে সানজিদা মারা যান।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..