× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল

admin
হালনাগাদ: সোমবার, ৭ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল। স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে গুলি লাগার ফলে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল এবং সাথে সাথে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ডাক্তাররা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করেছেন। ঘটনার পর পরই হামলাস্থলে  পুলিশ পৌঁছে যায় এবং তল্লাশি অভিযান শুরু করে।

 ২১ বছরের এক হামলাকারী এই হামলা চালিয়েছেন। তার  ডান কাঁধে গুলি লেগেছে। রোববার  পাঞ্জাব প্রদেশের নারোয়াল শহরে আয়োজিত এক সমাবেশে এ ঘটনা ঘটে। খবর ডন, জিও নিউজ।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী জানান, কর্তৃপক্ষ এ হামলার তদন্তকাজ পরিচালনা করছে। এরই মধ্যে হামলাকারীকে আটক করেছে পুলিশ। ২১ বছর বয়সী ওই যুবককে অজ্ঞাত এক জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে। পাঞ্জাব ইন্সপেক্টর জেনারেলকে (আইজি)  এই ঘটনার প্রতিবেদন দিতে বলেছেন তিনি।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারপার্সন আসিফ আলি জারদারি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরণের ঘটনা আমাদের বন্ধ করতে হবে। বিরোধী দলের নেতা শেরি রহমান আহসানের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় দলের এর পক্ষ থেকে হামলার তীব্র জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..