× Banner
সর্বশেষ
আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

গুলশানে নিহতদের স্মরণে ইতালিতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীদের হামলায় ও জিম্মি সংকটে নয়জন নাগরিক নিহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে ইতালিতে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাজধানী রোমসহ ইতালির সব প্রধান শহরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গতকাল শনিবার  ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনি সাংবাদিকদের বলেন, হামলায় নিহত নাগরিকদের পরিচয় জানা গেছে। তিনি আরো জানান, একজন ইতালীয় এখনো নিখোঁজ রয়েছেন, যাঁকে রেস্তোরাঁ থেকে উদ্ধারকৃতদের লাশের মধ্যে পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তি আহত অবস্থায় কোনো হাসপাতালে ভর্তি হয়ে থাকতে পারেন বলে জানান তিনি।

গত শনিবার রাতে নিহতদের স্মরণে রোমের ক্যাম্পিডোগলিও প্রাসাদকে ইতালির পতাকার রঙে রাঙানো হয়।

এদিকে জাপান সরকারের পক্ষ থেকে গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনায় সাতজন নাগরিকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। সরকারের তরফ থেকে দেশটির মন্ত্রিপরিষদের সচিব ইয়োশিহিডে সুগা এ হামলাকে ঘৃণ্যতম বলে আখ্যা দেন।


এ ক্যটাগরির আরো খবর..