× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

আগৈলঝাড়ায় শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে কেন্দ্রীয় শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরে মানবিক মতুয়া প্রেমীদের উদ্যোগে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন পালিত হয়।
শনিবার(১৫মার্চ) দুপুরে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৭৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে আগৈলঝাড়া শ্রীশ্রী কালী মাতা মন্দির ও শ্রীশ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হরিচাঁদ মন্দিরের সামনে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মথুয়া শ্রী বিমল করের সার্বিক তত্ত্বাবধানে ও মতুয়া শ্রী কেশব হালদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী যতীন্দ্রনাথ মিস্ত্রি, সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মতুয়া দীনেশ চন্দ্র হালদার, মতুয়া নিত্যানন্দ মজুমদার, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজের প্রফেসর বিকাশ রায়, সহকারী অধ্যাপক মতুয়া উত্তম কুমার বিশ্বাস, কবি রঞ্জন রায়, বিশিষ্ট সমাজসেবক কার্তিক চন্দ্র বেপারী, মতুয়া অর্চনা বিশ্বাস, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, সহ – সভাপতি মতুয়া বিপুল চন্দ্র মৌলিক,ঢাকা পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের সহ-সভাপতি মতুয়া রতন মন্ডল, ডাঃ অমূল্য রতন বাড়ৈ, ডাঃ মনোতোষ সরকার, মতুয়া রঞ্জিত কবিরাজ সহ অন্যরা। শেষে হরিনাম ও কীর্তন ভক্তদের মাঝে প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..