× Banner
সর্বশেষ
জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে – তথ্যমন্ত্রী ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্নবারসহ পাসপোর্টধারী আটক লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড়

গুগল ও ফেসবুকের বিজ্ঞাপনে কর বসছেঃ অর্থমন্ত্রী।

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বিজ্ঞাপনের মাধ্যমে বিদেশে টাকা পাচার রোধে আগামী বাজেটে ফেসবুক ও গুগলের ওপর করারোপ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থমন্ত্রীর সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদের বাজেট পূর্ব আলোচনা শেষে এসব কথা জানান অর্থমন্ত্রী।অনলাইনে ফেসবুক ও গুগলের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বিশ্বের অন্য দেশে কর দিলেও বাংলাদেশে করমুক্ত ছিল বলে জানান অর্থমন্ত্রী।

ফেসবুক ও গুগলের ওপর করারোপের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আমরা করতে যাচ্ছি এখন। আমরা তাদের কাছে জানতে চাইব কীভাবে তারা তা ট্রান্সফার করে। তখন তাদের যে ইনকাম, তার ওপর আমরা ট্যাক্স বসাব।’

ফেসবুক ও গুগলের কর দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সবখানেই তারা দেয়। ভারতেও দিচ্ছে। এখানে দিচ্ছে না।’এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে করের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান মন্ত্রী। তবে এই কর শিক্ষার্থীদের কাছ থেকে যেন না নেওয়া হয়, সে বিষয়ে নির্দেশনা থাকবে বলেও জানান তিনি।

এ ছাড়া আগামী বাজেটে ভারতীয় চ্যানেলগুলোকে অধিক করারোপ এবং বাধ্যতামূলকভাবে ক্যাবল সংযোগ ডিজিটালাইজেশনের সিদ্ধান্ত দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।

 


এ ক্যটাগরির আরো খবর..