× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

গাজীপুরে সংখ্যালঘু মাধব মন্ডলের জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নারায়ণপুর গ্রামে সংখ্যালঘু মাধবচন্দ্র মণ্ডল নামের এক কৃষকের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে সই নিয়ে জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি এলাকার মৃত মনিন্দ্র চন্দ্র মণ্ডলের ছেলে।

এ ঘটনায় মাধবচন্দ্র মণ্ডল চারজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায়েএকটি মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে- জয়নারায়নপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে স্বপন মিয়া, মিলন শেখের ছেলে আরিফ মিয়া, বামনগাঁও গ্রামের মৃত মাজম আলীর ছেলে আব্দুর রউফ মেম্বার ও অজ্ঞাত আরও একজন।

কৃষক মাধবচন্দ্র মণ্ডল জানান, গত ৪ মার্চ ভোর ৬টার দিকে চিহ্নিত অভিযুক্তরা তার বাড়িতে এসে কে বা কারা তার বাগান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে খবর দেয়। তখন তিনি দ্রুত বাগানে গেলে অভিযুক্তরাও তার পেছন পেছন যায়। সেখানে তাকে গলা চেপে ধরে চাপাতি দিয়ে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে। এ সময় অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাম্প বের করে তাতে টিপসই নেয়। পরে এ ঘটনা কাউকে বললে সপরিবারে হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে তিনি (কৃষক মাধবচন্দ্র) জানতে পারেন সই নেওয়া ওই স্ট্যাম্প দিয়ে অভিযুক্ত প্রভাবশালীচক্র একটি আমমোক্তারনামা দলিল তৈরি করেছে এবং তাকে কব্জা করতে স্বজনদের নামে মিথ্যা ডাকাতির মামলা দিয়েছে।

এ ঘটনার পর কৃষক মাধবচন্দ্র মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করেন। এ অভিযোগের অনুলিপির একটি করে কপি স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সাংসদ, আইজিপি, জেলা প্রশাসকসহ বিভিন্ন অধিদফতরে জমা দেন। পরে এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব জানান, মামলাটি তদন্তাধীন। তবে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, কৃষক মাধবচন্দ্র একজন নিরীহ ও সহজ সরল প্রকৃতির মানুষ। তার পরিবারে বাবা, ভাই-বোন-নেই। মা ও স্ত্রী সন্তান নিয়ে তার সংসার।

ডাকাতির অভিযোগের তদন্তকারী শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জানান, এলাকার অধিকাংশ লোক জানিয়েছেন, কৃষক মাধবচন্দ্রকে উদ্দেশ প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ওই এলাকায় ডাকাতির কোনও ঘটনা ঘটেনি।

রাজাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, কৃষক মাধবচন্দ্র নিরীহ এবং নির্ঝঞ্জাট একজন মানুষ হিসেবে এলাকায় পরিচিত।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রউফ মেম্বার জানান, কৃষকের অভিযোগের কোনও ভিত্তি নেই


এ ক্যটাগরির আরো খবর..