× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

গাইবান্ধায় হিন্দু যুবককে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্জয় চাকী (২০) নামের এক হিন্দু যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঝিলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুর্জয় গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রয়াত উজ্জ্বল চাকীর ছেলে। তাঁকে হত্যায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় লোকজন আরিফ নামের এক যুবককে ধারালো চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক আরিফের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের বারোকিটরী গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঝিলপাড়ার বাসার সামনে কিছু দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্জয় চাকীকে। এ সময় দুর্জয়ের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..