× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক

গাইবান্ধায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা

গাইবান্ধায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা। রংপুরের গাইবান্ধায় সাঘাটা উপজেলায় স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার অযুহাতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

৮ জানুয়ারি(সোমবার) আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিটে গাইবান্ধা -৫ আসনে মোঃ সাব্বির আহমেদের নেতৃত্বে নৌকার সমর্থকেরা হিন্দু বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে হামলা, ভাঙচুর করে।

উল্লেখ্য, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ১০ নং শিমুল তাইর ইউনিয়নের কুলিপট্টি গ্রামের ৪ টি হিন্দু বাড়িতে হামলা হয়। ভুক্তভোগীরা হল শ্রী শিবু রাম রায়, শ্রী সুশীল রায়, শ্রী দীপু রায় ও শ্রী দীপক রায়। এর মধ্যে শিবুরাম রায়ের বাড়ি থেকে বিদেশি প্রজাতির আটটি বড় ছাগল নিয়ে যায়। প্রতিটির বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা করে।

পরিবারের ভাষ্যমতে এই ন্যাক্কারজনক হামলায় জড়িত আওয়ামী লীগ সমর্থিত মোঃ সাব্বির আহমেদ, মোঃ লিয়ন আহমেদ, মোঃ পলাশ আহমেদ, মোঃ পিয়াস আহমেদ সহ আরো অনেকে।

প্রসঙ্গত, সাবেক ডেপুটি স্পিকারের মেয়ে ফারজানা রাব্বি বুবলি ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার ৪ টি স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় এই জঘন্য হামলার ঘটনা ঘটিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..