× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

গাংনীতে সড়ক দূর্ঘটনায় নাসির টোব্যাকোর বিক্রয় প্রতিনিধি নিহত

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া নামকস্থানে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় ঝন্টু মিয়া (২৮) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটর সাইকেলের আরোহী রাজু মিয়া (২২)।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝন্টু মিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের সাহেব আলী ছেলে এবং নাসির টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি। রাজু মিয়া মুজিবনগর সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে রাজুকে সঙ্গে নিয়ে কর্মস্থল মুজিবনগর ফিরছিলেন সেন্টু মিয়া। গাংনী উপজেলার জোড়পুকুরিয়া নামক স্থানে পৌছুলে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত ঝন্টু ও রাজুকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেন্টুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশংকাজনক অবস্থায় রাজুকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এমকে রেজা জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে ঝন্টুর মৃত্যু হয়েছে। অপরদিকে রাজু মাথায় আঘাতপ্রাপ্ত হলেও সে অনেকটাই আশংকামুক্ত।

আহত রাজুর পিতা আজিজুল হক জানান, ঝন্টুর সঙ্গে তার ছেলের বন্ধুত্ব ছিল। গতকাল বিকেলে তার ছেলে রাজুকে নিয়ে সেন্টু নিজ বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন জানান, মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। খোঁজা হচ্ছে শ্যামলী পরিবহনের ওই বাসটি।


এ ক্যটাগরির আরো খবর..