× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

গাংনীতে মিলন হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০৪-১৬) ঃ মেহেরপুরের গাংনীতে মিলন হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮ টার দিকে ঝিনেরপুল পাড়া সাইন্স এন্ড টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিলন হোসেন শ্যামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
আব্দুল হামিদ জানান,তার ছেলে মিলন প্রবাস জীবন যাপন করতো কিছুদিন আগে সে কুয়েত থেকে দেশে ফিরে গাংনী বনবিভাগ পাড়ায় বসবাস করে আসছিল। রবিবার বিকাল ৫ টার দিকে মিলন শ্যামপুর থেকে গাংনীর উদ্দ্যেশে আসে।

তিনি আরো জানান,মিলনের স্ত্রী মানছুর খাতুন সোমবার সকালে তাকে জানায় মিলন রাতে বাড়ি ফেরেনী। বিভিন্ন স্থানে সন্ধান করার পর জানতে পারি মিলনকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
মিলনের পিতা আব্দুল হামিদ আরো জানান, তার ছেলের বৌয়ের সাথে স্থানীয় একজন ব্যবসায়ীর পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল একারনে তাকে হত্যা করা হতে পারে।
গাংনী থানার এসআই শংকর কুমার জানান,স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮ টার দিকে ঝিনেরপুলপাড়া সাইন্স এন্ড টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রক্তমাখা একটি মটরসাইকেল উদ্ধার করা হয়।

মটরসাইকেলটি নিহত মিলনের বলে তার পরিবারের সদস্যরা সনাক্ত করেছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,ইতিমধ্যে হত্যার কারন সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মেহেরপুর মর্গে নেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..