× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

গাংনীতে অস্ত্র ও গুলিসহ র‌্যাবের হাতে চরমপন্থী আটক

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের ইনামুল ওরফে ইনামকে (৪০) অস্ত্র ও গুলিসহ আকট করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে তার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়। ইনাম এক সময় বে-আইনী চরমপন্থি সংগঠন জুনযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানায় র‌্যাব। আটক ইনাম জোড়পুকুরিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক মিঞা জানান, নিজ বাড়িতে ইনাম অস্ত্র নিয়ে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টার দিকে র‌্যাব তার বাড়িতে অভিযান চালায়। ওই সময় একটি একনলা বন্দুক ও এর একটি গুলিসহ ইনামকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। তার নামে গাংনী থানায় সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।

গতকাল শুক্রবার গাংনী থানায় মামলা দায়ের পূর্বক তাকে মেহেরপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব কমান্ডার।


এ ক্যটাগরির আরো খবর..