× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

বান্ধবীর বাসায় পার্টিতে তরুণীকে গাঁজা খাইয়ে ধর্ষণ মৌলভীবাজারে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
গাঁজা খাইয়ে ধর্ষণ

বান্ধবীর বাসায় পার্টিতে তরুণীকে গাঁজা খাইয়ে ধর্ষণ মৌলভীবাজার শহরের।

৩ আগস্ট রাতে এই ঘটনা ঘটলেও ৩১ আগস্ট সদর মডেল থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটার ২৭ দিন পর এই মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, ঘটনাটি ঘটে গত ৩ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের সোনাপুর এলাকায় মাহমুদ এইচ খান নামের এক তরুণের ভাড়া বাসায়। গাঁজা খাওয়ার পার্টিতে উপস্থিত ছিলেন পাঁচ জন। এর মধ্যে তিনজন তরুণ ও দু’জন তরুণী।

ঘটনাটি প্রকাশ হয় মাহমুদ এইচ খানের গত ২৪ আগস্ট ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে। মাহমুদ এইচ খানের ফেসবুক পোস্টের বর্ণনা অনুযায়ী, গত ৩ আগস্ট তার বাসায় ডিনার পার্টির আয়োজন করেন তার বান্ধবী মারজিয়া প্রভা। ডিনার পার্টিতে উপস্থিত হন ছাত্রফ্রন্টের সাবেক জেলা সাধারণ সম্পাদক রায়হান আনসারি, ছাত্র ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক সজিব তুষার ও ধর্ষণের শিকার তরুণী।

বাসায় আড্ডার ফাঁকে সজিব তুষার গাঁজা বের করে সবাইকে নিয়ে সেবন করেন। ইচ্ছাকৃতভাবে মেয়েটিকে বেশি গাঁজা খাওয়ান। একপর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে ঘুমানোর ইচ্ছে প্রকাশ করলে সজিব তুষার তাকে রুম ও বিছানা দেখিয়ে দেওয়ার কথা বলে রুমে ঢুকে দরজা লাগিয়ে ধর্ষণ করেন। মাহমুদ এইচ খানের এমন ফেসবুক পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই ঘটনায় ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজিব তুষারকে প্রধান আসামি করে রায়হান আনসারী ও নারী সুরক্ষা আন্দোলনের নেত্রী মার্জিয়া প্রভাকে ধর্ষণের সহযোগী উল্লখে করে সোমবার (৩১ আগস্ট) দুপুরে ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।

এদিকে, মামলার পূর্বেই সামাজিক মাধ্যমে রটে যাওয়া অভিযোগের ভিত্তিতে সজিব তুষারকে এবং রায়হান আনসারীকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

মামলার বাদী ধর্ষণের শিকার মেয়েটি জানান, আমি প্রথমে পরিবারের মানসম্মান ও সামাজিক অবস্থান চিন্তা করে তখন মামলা করিনি। আমার পরিবারকে জানানোর পর তারাও মামলায় সম্মতি দেয়নি। পরে যখন দেখলাম আমাকে উল্টো দোষ দেওয়া হচ্ছে এবং একটি ধর্ষণের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তখন আমার কাছে বেশি আঘাত লাগে। পরে পরিবারের সিদ্ধান্তের বাইরে গিয়ে এখন আমি মামলা করেছি।


এ ক্যটাগরির আরো খবর..