× Banner
সর্বশেষ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

নিউজ ডেক্স

গাঁজাসহ ভোট কেন্দ্র থেকে এজেন্ট আটক

admin
হালনাগাদ: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
গাঁজাসহ ভোট কেন্দ্র থেকে এজেন্ট আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভা নির্বাচনে গাঁজাসহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ।  আটককৃত ফাহাদ বিন ইকবাল (১৮) সদর উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে পুলিশ আটক করে।

স্থানীয় সূত্র জানায়, আটককৃত যুবক নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৪নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মিলি রহমানের আনারস প্রতীকের এজেন্ট ছিল। সকাল সাড়ে ১০টার দিকে সে ভোট কেন্দ্রের ভিতরে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে গাঁজাসহ আটক করে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গণমাধ্যম কর্মিদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত যুবক পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..