× Banner
সর্বশেষ
“কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ

নিউজ ডেক্স

গরুসহ তিন গরু চোরকে আটক করেছে বারবাজার হাইওয়ে থানা পুলিশ

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০২২
গরুসহ তিন গরু চোরকে আটক করেছে বারবাজার হাইওয়ে থানা পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানা পুলিশ একটি চোরাই গরু ও গরু বহন করা পিকআপ ভ্যান সহ তিন চোরকে আটক করেছে।

এব্যপারে বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে (৬ মার্চ) রবিবার সকাল সাড়ে ৭টার দিকে একটি পিকআপে করে চোরেরা গরু চুরি করে নিয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বারবাজার ফুলবাড়ী (ঝিনাইদহ – যশোর মহাসড়ক) নামক স্থান থেকে একটি চোরাই গাভী গরু ও একটি পিকআপ- ঢাকা মেট্রো-ন- ১৩-৫৮৫৭, সহ তিন চোরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে আল-আমিন শেখ( ২৫), খুলনা তেরোখাদা উপজেলার মধুপুর গ্রামের আসমত গাজীর ছেলে রাব্বী গাজী(২০)ও একই গ্রামের আব্দুল গফুর এর ছেলে রাবিব হোসেন(২১)।

তিনি আরো জানান , উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে তিন চোর ও তাদের কাছ থেকে উদ্ধার করা ১টি গাভী গরু ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ও পিকআপ বারবাজার হাইওয়ে থানায় আছে ।


এ ক্যটাগরির আরো খবর..