× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

গরম পানি দিয়ে স্ত্রী নির্যাতন ও একাধিক বিয়ের অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৬ অক্টোবর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে তারেক আজিজ নামের এক স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় স্ত্রী ও তার শ্বাশুড়ীর কাছ থেকে ৩ ভরি স্বর্ণলংকার এবং নগদ ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারক তারেক আজিজ সম্প্রতি প্রথম স্ত্রী অনুমতি না নিয়ে স্বপ্না নামের এক স্কুল ছাত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগে জানাগেছে। এ ঘটনায় তারেক আজিজের বিরুদ্ধে তার স্ত্রী শারমিন আক্তার ও  শ্বাশুড়ী করিমন নেছা ঝিনাইদহ আদালতে পৃথক ২ টি মামলা করেছেন।

অভিযোগে জানাগেছে, গত ৩০/০৯/২০০৯ ইং তারিখে কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে তারেক আজিজের সাথে একই উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহাজান আলীর মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারেক আজিজ বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটসহ বিভিন্ন ভাবে নির্যাতন করে করতো। এক পর্যায়ে  তারেক আজিজ তার শ্বাশুড়ীর কাছ থেকে ব্যবসা করার নামে স্ট্যাম্প করে ২ লাখ টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিনেও সে ওই টাকা ফেরত দেয়নি।

টাকা নেওয়ার পরও স্ত্রীর উপর থেমে থাকেনি তারেকের অত্যাচার নির্যাতন। প্রায় সে স্ত্রী শারমিন আক্তারকে মারপিটসহ শরীরে গরম পানি ঢেলে দিয়ে নির্যাতন করতো। তারেক আজিজের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে শারমিন আক্তার পিতার বাড়িতে আশ্রয় নিয়েছে। এ সময় সে স্ত্রী কাছ থেকে প্রায় দেড়  লাখ টাকা মূল্যের ৩ ভরি স্বর্ণংলকার নিয়ে নেয়। তাদের ঘরে তৃষা খাতুন নামের ৫ বছরের একটি শিশু সন্তানও রয়েছে।

সম্প্রতি এই তারেক আাজিজ সম্পা নমের এক স্কুল ছাত্রীকে বিয়ে করেছে। ওই স্কুল ছাত্রী সুন্দরপুর গ্রামের মামা বাড়ি থেকে পড়াশুনা করতো।

এ ঘটনায় তারেক আজিজের স্ত্রী শারমিন আক্তার নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও পারিবারিক আইনে এবং টাকা ধার নিয়ে ফেরত না দেয়ায় তার মা পৃথক আরেকটি মামলাসহ  মোট ২ টি মামলা  ঝিনাইদহ আদালতে দায়ের করেছে।

শারমিন আক্তার অভিযোগ করে বলেন, সে প্রায়ই আমার উপর অত্যাচার নির্যাতন করতো।  বর্তমানে আমার কোন খোঁজ খবর রাখে না। আমার অনুমতি ছাড়া সম্পা নামের এক স্কুল ছাত্রীর সাথে দ্বিতীয় বিবাহ করেছে। একটা সন্তান নিয়ে আমি খুব অসহায়ের মধ্যে বসবাস করছি। আমি তার সু-বিচার দাবি করছি।


এ ক্যটাগরির আরো খবর..