× Banner
সর্বশেষ
বেনাপোলে ছাত্রলীগের মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায় – আইনমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও

ACP
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাদকসেবীকে সাজা দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
গতকাল শুক্রবার উপজেলা কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে রাত ১ টায় অভিযান  চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক মাদক সেবনের অপরাধে পার্থ ঢালী( ২০) ও নারায়ণ ঢালী(২৫)কে ৬ মাস করে সাজা এবং ২ হাজার টাকা করে জরিমানা করেন।
পার্থ ঢালী তালপুকুরিয়া গ্রামের প্রেমানন্দ ঢালী ও নারায়ণ ঢালী একই গ্রামের নিত্যানন্দ ঢালীর ছেলে। এরা দুজন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স।আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..