× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেক্স

গভীর রাতে দেশ ছেড়ে পালালেন শ্রীলংকার প্রেসিডেন্ট

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০২২
গভীর রাতে দেশ ছেড়ে পালালেন শ্রীলংকার প্রেসিডেন্ট

সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গভীর রাতে দেশ ছেড়ে পালালেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এর আগে সোমবার আরব আমিরাত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তা পারেননি।

অবশেষে একদিন পর পালাতে সক্ষম পার্শ্ববর্তী দেশ মালদ্বীপে। মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে গেছেন বলে জানিয়েছেন অভিবাসন কর্মকর্তারা।

শ্রীলংকার সরকারি কর্মকর্তা জানায়, গোতাবায়া, তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ ৪জন যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।

মালদ্বীপ বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, মালদ্বীপে পৌঁছানোর পর তাদের পুলিশ এস্কর্টের অধীনে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

এর আগে সমুদ্রপথে দেশ ছাড়ার চেষ্টা করেন গোতাবায়া। মঙ্গলবার দেশটি থেকে পালিয়ে যাওয়ার জন্য নৌবাহিনীর টহল নৌযান ব্যবহারের চেষ্টা করেছিলেন তিনি।

এছাড়াও কলম্বো বিমানবন্দরে এসে আকাশপথে পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয় তার। বিমানবন্দরে চরম অপমানিত হন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..