× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

এবছরে ঈদ-উল-আযহায় প্রায় কোটি গবাদিপশু কোরবানি

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০২২
গবাদিপশু কোরবানি

এ বছর পবিত্র ঈদ-উল-আযহায় সারাদেশে মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩ টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ৮ লাখ ৫৭ হাজার ৫২১ টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২ টি গবাদিপশু কোরবানি হয়েছিল।

এ বছর ঢাকা বিভাগে ১১ লাখ ৬৭ হাজার ৮১০ টি গরু-মহিষ, ১৩ লাখ ২৩ হাজার ৭১১টি ছাগল-ভেড়া ও অন্যান্য ২৪৭ টিসহ মোট ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮ টি গবাদিপশু, চট্টগ্রাম বিভাগে ১৩ লাখ ১৩ হাজার ৬৭৮ টি গরু-মহিষ, ৮ লাখ ১৪ হাজার ৬৮৫ টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৯৬ টিসহ মোট ২১ লাখ ২৮ হাজার ৪৫৯ টি গবাদিপশু, রাজশাহী বিভাগে ৭ লাখ ৯ হাজার ২৪৩টি গরু-মহিষ ও ১ লাখ ২৮ হাজার ৮৮৫ টি ছাগল-ভেড়াসহ মোট ১৯ লাখ ৯৮ হাজার ১২৮ টি গবাদিপশু, খুলনা বিভাগে ২ লাখ ৫৮ হাজার ২৬৪ টি গরু-মহিষ, ৬ লাখ ৬৭ হাজার ৯৩০ টি ছাগল-ভেড়া ও অন্যান্য ১৫ টিসহ মোট ৯ লাখ ২৬ হাজার ২০৯ টি গবাদিপশু, বরিশাল বিভাগে ২ লাখ ৬৭ হাজার ৬১৪ টি গরু-মহিষ ও ২ লাখ ৩১ হাজার ৩২৩ টি ছাগল-ভেড়াসহ মোট ৪ লাখ ৯৮ হাজার ৯৩৭ টি গবাদিপশু, সিলেট বিভাগে ২ লাখ ১ হাজার ১৮৬ টি গরু-মহিষ ও ১ লাখ ৯১ হাজার ৩৯৭ টি ছাগল-ভেড়াসহ মোট ৩ লাখ ৯২ হাজার ৫৮৩ টি গবাদিপশু, রংপুর বিভাগে ৫ লাখ ৩১ হাজার ৯৩ টি গরু-মহিষ ও ৬ লাখ ৭ হাজার ৮০৩ টি ছাগল-ভেড়াসহ মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৯৬ টি গবাদিপশু এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৮০ হাজার ৫৪৮ টি গরু-মহিষ, ১ লাখ ৯৫ হাজার ১৮৬ টি ছাগল-ভেড়া, ও অন্যান্য ৪৯ টিসহ মোট ৩ লাখ ৭৫ হাজার ৭৮৩ টি গবাদিপশু কোরবানি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..