ভারত প্রতিনিধিঃ সংবাদমাধ্যম হলো গনতন্তের চতুর্থ স্তম্ভ। কিন্তু সেই সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপর যখন সরকারের কালো হাত নেমে আসে, তখন সেই গনতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন হয়। গনতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন হয়েছে বলেই অর্ণব গ্রেফতার।
আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর, ২০২০ এবিভিপি কলকাতা মহানগরের পক্ষ থেকে দুপুর বেলা স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে।’
বক্তারা বলেন, আমরা দেখেছি যেভাবে একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলের একজন বিশিষ্ট খ্যাতনামা সাংবাদিক এর বিরুদ্ধে মুম্বাই পুলিশ অসভ্য আচরণ করেছে তা এককথায় জরুরি অবস্থাকে স্মরণ করায়। তাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যে অন্যায় আঘাত মহারাষ্ট্র সরকার করেছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। অর্ণবের অভিযোগ যে তাঁর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর স্ত্রী, ছেলে, শ্বশুর ও শাশুড়ির সঙ্গেও অসভ্যবতা করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে। ৫৩ বছরের নায়েক ও তাঁর মা কুমুদ দুই বছর আগে আলিবাগে আত্মহত্যা করেন। নিজের সুইসাইড নোটে নায়েক বলেন যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দুইজনের থেকে তিনি ৫.৪০ কোটি টাকা পান। সেই টাকা না পাওয়ায় কনকর্ড ডিজাইনসের ম্যানেজিং ডিরেক্টর নায়েক আত্মহত্যা করেন।


